হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর লায়ন্স ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং পরিচালনা ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল। তাঁরা তাঁদের বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবসেবামূলক কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর আসিফ বারী টুটুল এবং বিশেষ অতিথি ছিলেন তাঁর সার্ভিসিং পার্টনার লায়নেস মুনমুন হাসিনা বারী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের নবনির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি জাস্টিস সোমা সাঈদ, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার, বিচারপতি এন্থনি, সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম শাহীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ মিজান চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া, ফাহাদ সোলাইমান প্রমুখ।
ডিস্ট্রিক্ট গভর্নর আসিফ বারী টুটুল নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খানকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিকে শপথ গ্রহণ করান।
নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন তারেক হাসান খান, সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ, লায়ন মনিরুল ইসলাম, লায়ন মোঃ হুদা এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন। ডিরেক্টর প্যানেলে রয়েছেন লায়ন গিয়াস আহমেদ, লায়ন এম এম শাহীন, লায়ন মোহাম্মদ খালেক, লায়ন মিজান চৌধুরী, লায়ন মোহাম্মদ আমির হোসেন কামাল ও লায়ন ইসমাইল চৌধুরী। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ট্রেজারার লায়ন শাহিনুর রহমান বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক লায়ন ইশতিয়াক রুমি, সহ-সাধারণ সম্পাদক লায়ন সাজ্জাদুর রহমান খান ও লায়ন মিজানুর রহমান, টেল টুইস্টার লায়নেস ফারহানা খান।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন লায়ন ডা. আবুল কাশেম, লায়ন আবু পাশা, লায়ন আলী রাজাই রাজীব, লায়ন তাওহীদ মাহবুব মুন্না, লায়ন ওসমান গনি ও লায়ন নুরুল ইসলাম। এছাড়া এলসিআইএফ (LCIF) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন লায়নেস ফারহানা খান, টেল টুইস্টার লায়নেস নুসরাত নিপা, লাভ সার্ভিস চেয়ারপারসন লায়নেস তাহমিনা চৌধুরী, মার্কেটিং চেয়ারপারসন আনোয়ার হক, নারী বিষয়ক সম্পাদিকা লায়নেস লুৎফুন নাহার করবি এবং মেম্বারশিপ চেয়ারপারসন তরুণ অ্যাটর্নি লায়ন রাফসান নাঈম।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, একতা, সহযোগিতা ও নেতৃত্বের সমন্বয়ে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও বিস্তৃত মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর আসিফ বারী টুটুল ও বিশেষ অতিথি অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে সম্মাননা সাইটেশন প্রদান করেন। পরে বিশাল আকারের কেক কেটে নবনির্বাচিত কমিটি ও অতিথিদের মধ্যে তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক পরিবেশনা, সামাজিক মিলনমেলা ও নৈশভোজের আয়োজন অতিথিদের আনন্দিত করে তোলে। সাউন্ড চ্যানেলে সংগীত পরিবেশন করেন শিল্পী তানভীর শাহীন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কভারেজ প্রদান করেন।
সর্বশেষে আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।