সৈয়দ খিজির হায়াত, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
রহমতের ডালা হাতে
ফেরেশতারা এই রাতে
বিলাবে রহমত দ্বারে দ্বার
তুলে ধর
তুলে ধর
শূন্য পাত্র যে যার।
মাগি ভিক্ষা করুনার
সকাশে আল্লাহর
ঘরে ঘরে সুখ দিয়ে
পূর্ন কর বান্চা বান্দার।
তুলে ধর
তুলে ধর
শূন্য পাত্র যে যার।
পাপ তাপ ক্ষমা করে
ভিক্ষা যেন দেয় সবারে
পরোয়ার দিগার।
আমাদের ভুলের তরে
দ্বার হতে না যায় ফিরে
ফেরেশতা তোমার
ক্ষমা কর মহামহিম
নামেতে রহমান রহিম
ইয়া আহাদু গাফুর গফ্ফার।
তুলে ধর
তুলে ধর
শূন্য পাত্র যে যার।
লাইলাতুল বরাতের রাতে
দেবে ভাবি শূন্য পাতে
আছে কি নাই আছে জান
পাওয়ার অধিকার
তুলে ধর
তুলে ধর
শূন্য পাত্র যে যার।