সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৮ জুলাই ২০১৯ রবিবার লস এঞ্জেলসের গার্ডেন সুইট হোটেলে বাংলাদেশ কন্সুলেট জেনারেল অব লস এঞ্জেলেস কন্সাল কমার্সিয়াল আল মামুন এর পরিচালনায় ‘বাংলাদেশে বিদেশী বিনিয়োগ সহজলভ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি উপস্থিত বিভিন্ন দেশের কন্সাল জেনারেল, বিনিয়োগকারী, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী সহ প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রজেক্টর ও ভিডিও চিত্রের মাধ্যমে বাংলাদেশ শিল্প ও বিনিয়োগের সুযোগ সুবিধা সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিশদ বর্ণনা করে বলেন, বাংলাদেশ এখন দেশী-বিদেশী সহ সকলের জন্য বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনাময় দেশ। দেশে বর্তমানে বিদেশী বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ কন্সুলেট জেনারেল অব লস এঞ্জেলেসের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা: কালী প্রদীপ চৌধুরী, এশিয়ান ইকোনমিক ইন্সটিটিউটের পরিচালক ড: রেমন্ড সোরেজ, ইউএস বাংলাদেশ বিজনেস ফোরামের প্রাক্তন সভাপতি মেসল ইয়ষ্ট। দ্যা পোর্ট অব লস এঞ্জেলেসের নরম্যান এরিকায়য়া।
সেমিনার শেষে নৈশভোজ এর আয়োজন ছিল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসীদের প্রশংসা করে বলেন যে, দেশের উন্নয়নে আপনাদের অবদান অনস্বীকার্য।