প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি এক সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে প্রবাসী অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন তালুকদার। এসময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বর্তমানে লন্ডন প্রবাসী জসিম উদ্দিন তালুকদার প্রায় ২৫ বছর ফ্রান্সে ছিলেন। বছর দেড়েক আগে তিনি পরিবার সহ লন্ডনে চলে আসেন। প্রবাসে ব্যবসায়ের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত রেখেছেন জসিম উদ্দিন তালুকদার। তিনি শরীয়তপুর এসোসিয়েশন লন্ডন এর উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর তালুকদার উপস্থিত ছিলেন।
পরে তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে ফটোসেশনে অংশ নেন।