প্রেস বিজ্ঞপ্তি: লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা)-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম বাংলাদেশ দিবস প্যারেড ও উৎসব। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই বর্ণাঢ্য আয়োজন করা হচ্ছে।
আগামী ২৬ ও ২৭ এপ্রিল ২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই উৎসব। এতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই উৎসবে থাকছে মনোমুগ্ধকর প্যারেড, গান ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, তরুণদের প্রতিভা প্রদর্শনী, শিশুদের জন্য বিশেষ আয়োজন, বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী খাবারের স্টল, সেমিনার ও বিশিষ্টজনদের বক্তৃতা।
২৬ এপ্রিল শনিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা এবং ২৭ এপ্রিল রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
এই বিশাল আয়োজনকে সফল করতে বাফলা কমিটির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাফলা’র সভাপতি রোশনী আলম, সহ-সভাপতি, মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক আনজুমান আরা, অর্থ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল হক, জনসংযোগ কর্মকর্তা হাম্মেদ ইসা, সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান।