জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৭ ডিসেম্বর পূর্ব লন্ডনের ইলফোর্ড সেন্ট্রাল লাইব্রেরিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ইউকে’র উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক গোলাম মোস্তফার সার্বিক সমন্বয়ে লিপি হালদার এবং ড. আনোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান ছিল খুবই প্রাণবন্ত। বাংলাদেশ থেকে আগত প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম এম আকাশের উদ্বোধনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর পর্যায়ক্রমে জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠন উদীচী ইউকে, নজরুল পরিষদ, হাসন লালন গ্রুপ, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, চেতনায় বাংলাদেশ, সিতার ফিউসন, পূর্বাচল, প্রজাপতি, কালচার লিংক, সৌমি ড্যান্স গ্রুপ, চিরন্তন বাংলা সহ বিভিন্ন গ্রুপ ছিল তাদের আকর্ষণীয় পরিবেশন।

বিশিষ্ট শিল্পীদের মধ্যে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন কাজী কল্পনা, সাদিয়া আফরোজ চৌধুরী, সারোয়ারি ই আলম, ফজলুল বারি বাবু, হিরা কাঞ্চন হীরক, সৌমি দাস, জয়িতা, তানজিন বারি সোমা, শ্রীপর্ণা দেব সরকার, ড. আনোয়ার প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি গোলাম কবির।
অনুষ্ঠানের বিশেষ তত্বাবধানে ছিলেন, উদীচী ইউকে ইলফোর্ড শাখার সভাপতি ফিকুর রহমান তরফদার। বিজয়ের তাৎপর্য নিয়ে আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক এম এম আকাশ বিভিন্ন সংগঠনের শিল্পী কলা কুশলিদের ভুয়সি প্রশংসা করেন। সভাপতি গোলাম মোস্তফার সমাপনি বক্তব্য এবং জাতীয় কবি কাজী নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট…’ কোরাস সঙ্গীতের মাধ্যমে সমাপ্ত হয় উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠান।