জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধিঃ প্রবিত্র মাহে রমজান উপলক্ষে ১৬ই এপ্রিল ২০২৩ইং রোববার প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ভারটেক্স একাডেমি অব ডেভেলপমেন্ট ষ্টাডিস পুর্ব লন্ডনের রমফোর্ড রোডের নিজস্ব অফিস কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছাড়াও বেশ কয়েকজন মেহমান অংশ গ্রহণ করেন।

মহানবী (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি; একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।’ সেকথা স্মরণ করেই সারা বিশ্বের মুসলমানদের মত রমজানের এই পবিত্রতায় যুক্তরাজ্যে VERTEX ECADEMY OF DEVELOPMENT STUDIES আয়োজন করল স্বতঃস্ফূর্ত ইফতার ও দোয়া মহফিল । বেশ কয়েক বছর যাবৎ প্রবাসী বাংলাদেশিসহ কমিউনিটির বিভিন্ন কাজে সেবা দিয়ে আসছেন এই কোম্পানিটি।