আখি সীমা কাওসার, রোম ইতলি প্রতিনিধি: সম্প্রতি প্রবাসীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে গঠিত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি একটি সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে। আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর রোম ঢাকা রোম ফ্লাইট পুণরায় চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি।

ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাস ইতালির প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ এনাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেনের রাজনৈতিক প্রটোকল কর্মকর্তা মো: সোহাগ আহমদ অয়েছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা।
এই সময় সভাপতি অলি উদ্দিন শামীম বলেন, প্রায় দুই লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস এই ইতালিতে। তাই বিপুল সংখ্যক প্রবাসীদের স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পুণরায় রোম ঢাকা রোম ফ্লাইট চালু করা জরুরী। এ বিষয় নিয়ে কয়েকদিন আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এম.পির সাথে এই সংগঠনের নেতৃবৃন্দদের সাথে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এ সময় বিশেষ অতিথি সোহাগ আহমদ অয়েছ বলেন, এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র মন্ত্রী। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষেই কাজ করতে চান। প্রবাসীদের প্রতিটি দাবি ও চাওয়াগুলোকে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয়তার ভিত্তিতে বাস্তবায়নের জন্য কাজ করবে এই সংগঠন।
অনুষ্ঠানে ও অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইতালি বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি নায়েব আলী, নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি জাহাঙ্গীর আলম, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, বিশ্ব সঙ্গীত কেন্দ্র ইতালির প্রতিষ্ঠাতা কাজী জাকারিয়া, দৈনিক জন্মভূমি সম্পাদক বেলাল হোসেন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ সভাপতি রুবেল আহমেদ, ভিক্টোরিয়া বাজার ব্যবসায়ী সমিতি ইতালির সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিল্লাল। ইসলামি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজী।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি লায়লা শাহ, হাসাদুর রহমান হান্নান, শরীফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার, আশরাফুল আলম রিকন, কোষাধ্যক্ষ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক খান রবিন, মহিলা সম্পাদিকা আখি সীমা কাওসার, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, সম্মানিত সদস্য শাহীন খলিল কাওসার, নাজমুল আহসান তুহিন, আমিনুল ইসলাম রাসেল, সহ মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি, মহিলা সংস্থা ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, পাবনা জেলা সমিতি সহ রোমের আরোও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।