জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনে প্রবাস মেলা’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম সিকদার ৬ জানুয়ারি ২০২০ সোমবার লন্ডনের একটি রেস্টুরেন্টে লন্ডনের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাজরাতুন নাইম ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি নাজরাতুন নাইম ইসলামের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। প্রবাস মেলা হাতে পেয়ে নাজরাতুন নাইম ইসলাম বলেন, প্রবাস মেলা আমার এবং প্রবাসীদের পছন্দের পত্রিকা। আমি নিয়মিত এই পত্রিকা পড়ি। বিভিন্ন দেশের প্রবাসীদের সুখ-দুঃখের খবর জানতে পারি। আমি এই পত্রিকার সফলতা কামনা করি।
উল্লেখ্য, নাজরাতুন নাইম ইসলাম এমিফ্রো এসোসিয়েট্স এর পরিচালক।