জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: টাংগাইল জেলার কৃতিসন্তান, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল-এর লন্ডন আগমন উপলক্ষে টাংগাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ অক্টোবর, রবিবার, ইস্ট হ্যামের আরোমা রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন টাংগাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি আবু ইউসুফ তালুকদার এবং সঞ্চালনা করেন ভিপি আজম মৃধা। অনুষ্ঠানের শুরুতে ওসমানগনির কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান সেগুন (সিনিয়র যুগ্ম আহবায়ক, ঢাকা উত্তর বিএনপি) এবং আবেদ রাজা (সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি)।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. নাজমুল করিম মুক্তা (প্রধান উপদেষ্টা, টাংগাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে), ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু (যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি), শরিফ উদ্দিন ভুইয়া বাবু (সভাপতি, ইতালি জাতীয়তাবাদী ফোরাম ইউকে), এম. ডি. খান জুনায়েদ (কনভেনার, সম্মিলিত পেশাজীবী সমিতি) প্রমুখ।
এ ছাড়া টাংগাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, জাহান আলী ফায়জুর, হুমায়ুন কবির, সাইদুল হক রাংগা, শামিম মুরশেদ, আনোয়ার হোসেন ও আব্দুস ছবুর তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাবিবুল গাফফার মুক্তা (সিনিয়র সহ-সভাপতি, ইতালি জাতীয়তাবাদী ফোরাম ইউকে), শেখ আসলাম শামিম (সাংগঠনিক সম্পাদক, ইতালি জাতীয়তাবাদী ফোরাম ইউকে), হাবিবুর রহমান হাবিব (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ইউকে বিএনপি), রবিন ভুইয়া কাজল (মহানগর বিএনপি নেতা, ইউকে), শাহ সেলিম আহমেদ (সভাপতি, পাদুবা বিএনপি), মো. সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, কামরুল ইসলাম সৈকত, মহিউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম সোহান ও নাহিদুল ইসলাম নিপু।
আলোচনা শেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।