জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: গৌরব ৭১ যুক্তরাজ্য শাখার উদ্যোগে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সায়েদ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামীলীগের প্রতিষ্ঠিাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন গৌরব ৭১ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এফ এম শাহীন। বক্তব্য রাখেন ফয়েজ খান তৌহিদ সহ সভাপতি যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সহ সভাপতি গৌরব ৭১ বাংলাদেশ মামুনুর রাশিদ, সভাপতি সর্ব ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশন কিটোন সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক, ইতালি আওয়ামীলীগ বীর মুক্তিযোদ্ধা কাজী সোলায়মান

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নুরুল আমিন, ফিরোজ মিয়া নাসির, ফকির মোঃ মিলন চৌধুরী, আহমেদ রাজু, মামুন ফকির, নাজমা সুলতান, কবিরুল ইসলাম কামাল, হাসান ঈমাম, নাসিরুদ্দিন ভূঁইয়া, মাহিন মুজুদার, হাকিম সিকদার, মাহবুবুউল্ল্হা রিস্কু।
নুতুন প্রজন্মের বঙ্গবন্ধুর সৈনিকদের মধ্যে বক্তব্য রাখেন সানজিদা, সাজিদ শিকদার।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে অনলাইন পিটিশনে সাহায্য করেন: সায়েদা চৌধুরী উর্মি। কোরআন তেলাওয়াত করেন নুরুজ্জান খান। শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ক গ্রুপে ১ম: প্রতিভা ২য় : মারিন চৌধুরী ৩: লাযিম করিম খ গ্রুপে ১) সাজিদ শিকদার ২ ফারিন ৩ সানজিদা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন নাজমা সুলতানা , উর্মি চৌধুরী, ফকির মোহাম্মদ মিলন চৌধুরী, নাসির।