মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: এই প্রথম কোন বাংলাদেশি আমিরাতের জাতীয় ক্রিকেট টিম অনুর্ধ্ব ১৯ এ বাংলাদেশী বংশোদ্ভূত তাসিন রহমান নির্বাচিত হয়েছেন। সে আগামী ২৯ আগস্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট খেলতে ২৮ আগস্ট আবুধাবি থেকে যাত্রা করবেন। দুবাইতে বসবাসরত ১৭ বছরের এই অলরাউন্ডার ক্রিকেট প্লেয়ার আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশগ্রহণের কথা রয়েছে।
এ ব্যাপারে তাসিন বলেন, সখের বসে ক্রিকেট তার জীবনে আসলেও এখন তা পেশায় পরিণত হয়েছে এবং এই ক্রিকেট নিয়ে ভবিষতে বহুদূর যাওয়ার অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শুধু অনুর্ধ্ব বিশ্বকাপ নয় টেস্ট সহ সব বিভাগের ক্রিকেট খেলতে চাই।
অন্যদিকে তাসিনের মা সোনিয়া নাসরিন পারভীন সন্তানের এই সফলতা দেখে খুবই গর্বিত। তিনি জানান, তাসিন একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যে, আমিরাতে এই প্রথম অনুর্ধ্ব ১৯ জাতীয় টিমে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এই পর্যন্ত আসতে তাসিনকে ঘরোয়া খেলাগুলোতে অসাধারণ পারফরমেন্স দেখাতে হয়েছে । আমার এখন একটাই ইচ্ছে তার প্রতিভার যেন যথাযথ মূল্যায়ণ হয়, সে যেন তার ক্যারিয়ার নিয়ে বহুদুর এগিয়ে যেতে পারে, তাই দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।