জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ‘যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মজিবুর রহমান’। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট পাক হায়েনাদের প্রেতাত্মা তথা সেনাবাহিনীর একটি চক্রান্তকারী জাতীর জনক হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারকে হত্যা করে। তারই ধারাবাহিকতায় পুর্ব লন্ডনের মেনরপার্কের প্রিন্স কফি হাউজে শোক দিবস অনুষ্ঠান আয়োজন করা হয়।
২৯ আগস্ট ২০২২, সোমবার গৌরব ৭১ যুক্তরাজ্যের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যসহ যারা ঘাতকের নিমর্ম বুলেটে প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রথমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারীর উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। সার্বিক তত্তাবধায়নে ছিলেন প্রধান সমন্বয়ক হাকিম সিকদার, সদস্য সচিব আল মামুন ফকির, নাসির উদ্দিন, রাজু আহমেদ, মজিবুর রহমান, কবিরুল ইসলাম কামাল, কামরুজ্জামান দুলাল ও বাবুল মোড়ল।
এরপর বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
আলোচনা সভার পূর্বে শিশু কিশোর এবং পরে গৌরব ৭১ যুক্তরাজ্যের নেত্রীবৃন্দর সঙ্গে অতিথিবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্যদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক এবং প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ জোগলুল কবির আইন বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি আবু আহাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামীলীগ, ইবনে মাসুক প্রচার সম্পাদক যুক্তরাজ্য আওয়ামীলীগ, শাহ্ শামিম দপ্তর সম্পাদক যুক্তরাজ্য আওয়ামীলীগ, আবু সাঈদ, উপ প্রচার সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামীলীগ, আতিয়ার রসুল কিটন, সাবেক সভাপতি, আওয়ামী যুবলীগ ইতালি, মাইনুল হক, সহ সভাপতি, মহানগর আওয়ামীলীগ, মতিউর রহমান দুলাল, সহ সভাপতি, নিউহাম আওয়ামীলীগ, মামুনুর রশিদ, সভাপতি সর্বইউরোপীয়ান বাংলাদেশী এসোসিয়েশন, হাসিব চৌধুরী, সাধারণ সম্পাদক, সর্ব ইউরোপীয়ান আওয়ামী সোসাইটি, শওকত ওসমান, সাধারণ সম্পাদক, পর্তুগাল আওয়ামীলীগ, আক্তার হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ যুক্তরাজ্য, নুরুজ্জামান খান, আমিনুর রহমান, শাজাহান মোহাম্মদ, মেজর সাদেকুল, শরীফ আহামেদ রাসেল, জাহাঙ্গীর আলম, নাজমা সুলতানা সহ আরো অনেকে।
আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসাহাক খন্দকারের সহধর্মিনী জাহান্নারা বেগম। তিনি নতুন প্রজন্মদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসী মুক্তিযোদ্ধা হাকিম উদ্দিন যার ভাষণ শুনে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে গিয়েছিলেন বঙ্গবন্ধু সেই পুরো ভাষণটি তার কন্ঠে আমাদের কে শোনান।
বক্তাগণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বাঁধা সৃষ্টিকারী লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ,অর্থচারকারী ও সকল ষড়যন্ত্র রুখে জননেত্রীর হাতকে শক্তিশালী করার শপথ গ্রহণ করেন।
বক্তাগণ আরো বলেন খুনিদের যারা মদত দিয়েছিল কমিশন গঠন করে তাদেরকেও খুঁজে বের করার আহবান জানান।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং গণভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।