জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সুরের মূর্ছনা আর গিটারের ঝংকারে লন্ডনের দর্শকদের মাতালেন নগর বাউল রকস্টার জেমস। ৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে কনসার্টে অংশ নেন তিনি। এতে লন্ডনে দীর্ঘ দিনের ভক্তদের অপেক্ষার অবসান হলো। ইউরোপ প্রবাসী বাংলাদেশী সংগীত প্রিয় দর্শকদের উপচেয়ে পড়া ভিড় হয় কনসার্টে। শুরুতেই তার গান ভেসে এলো ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে…’।

শেষ হলো নগর বাউল জেমসকে নিয়ে নাচে আর গানে গানে। প্রায় ১ যুগ পরে লন্ডনে এসে বাঙ্গালীর ভালবাসায় মুগ্ধ ও আনন্দিত নগর বাউল এর জেমস। এই জনপ্রিয় শিল্পী আগামী বছর আবারও ব্রিটেনে আইঅন টিভির আমন্ত্রণে আসবেন এ আশ্বাস দেন বলে জানান, আইঅন টিভির সিইও আতাউল্লাহ ফারুক।