জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রবাসের লন্ডনে ইস্টহ্যামে বসবাসরত এক রেমিটেন্স যোদ্ধার নাম রাব্বির হাসান। বাঙ্গালী কমিউনিটির সাথে সামাজিক এবং আত্মার নীবির সম্পর্ক রয়েছে তার। দেশি কিংবা বিদেশিদের উপকারেই যার ব্যস্ততা দিনের পর দিন। কমিউনিটির উপকার করেন নিজের বাসস্থান থেকেই। কাজের চাপ সামলাতে না পেরে সময়ের বিবর্তনে ছোট করে ইস্টহ্যামেই তিনি একটি অফিস নিয়েছেন। কমিউনিটির কাজে নিজেকে ব্যস্ত রাখেন সেই অফিসে বসেই। তবে এখন আর ছোট নয় বরং বড় করেই সর্বজনীন মানুষের ভালবাসায় আস্থাভাজন হয়েই কুড়িয়েছেন তার ক্যারিয়ার। তাইতো রাব্বির এন্ড কোং একাউন্ট্যান্টস এর পূর্ব লন্ডন গ্রীণ স্ট্রীটের নতুন অফিস স্থানান্তর উপলক্ষে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন। ১৫ মার্চ ২০২৩, বুধবার বেলা ৪ টার দিকে প্রতিষ্ঠানের প্রধান রাব্বির হাসান সকলের উপস্থিতিতে লাল ফিতা কেটে অফিসে প্রবেশ এবং উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান। স্থানীয় অতিথি ও আগত রেমিটেন্স যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা বরণের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।

উপস্থিত ছিলেন কাউন্সিলর উইনস্টন- চেয়ার নিউহাম কাউন্সিলর, জননন্দিত আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক কাউন্সিলর জয় লাগুদা, জুলফিকার আলি, মজিবুর রহ্মান, রহিমা রহ্মান, আব্দুল গনি, নুর বেগম, শান্তু ফেরদাউস, রেদ ব্রিজ কাউন্সিলর ফয়জুর রহ্মান, বারকিং এন্ড দেগেনহাম মইন কাদ্রি এবং আব্দুল গনি ছাড়াও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। রাব্বির এন্ড কোং একাউন্ট্যান্টস এর নতুন অফিস উপস্থিতি দেখে সবাইকে প্রাণবন্ত ও উৎফুল্ল দেখা যায়। ইউকের বাহির থেকে আসা মানুষের মধ্যে এটা এক বাস্তব উদাহরণ এবং বাংলাদেশীদের জন্য প্রবাসের মাটিতে সত্যি এক গর্বের কেননা সব সময় নিজেকে ব্যস্ততা এবং হাস্যোউজ্জল ভালবাসায় নিবির সম্পর্কে কমিউনিটির আর পর উপকারে নিজেকে আঁকড়ে রাখেন দল মত নির্বিশেষে।