মার্ক রায়: বাংলাদেশি খ্রিস্টানদের অন্যতম মুখপাত্র-বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন – এর সুবর্ণ জয়ন্তী- (১৯৬৭- ২০১৭) উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন-ইতালি এর একাত্ম ঘোষণা। ৫ অক্টোবর, বিকাল সাড়ে ৫টায় সভাপতি – জেফরী ফারনানডেজ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশ এর আহবায়ক- মার্ক রায়, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স এর সম্মানিত সভাপতি যোসেফ ডি কস্তা, সহকারী সেক্রেটারি অনু হিউবার্ট রোজারিও।
প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন-ইতালি এর সাংগঠনিক সম্পাদক- লিটা মিউরেল ডি সিলভাএর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুলুজ থেকে আগত অনু হিউবার্ট রোজারিও, মার্ক রায়, যোসেফ ডি কস্তা, সাধারণ সম্পাদক- মারগারেট সরকার, সহ সভাপতি -রুপালি গমেজ সহ অন্যান্যরা।

অল ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টানএসোসিয়েশনের আহ্বায়ক -মার্ক রায় তার বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। সারা দেশে ১০১ টি শাখা সংগঠন, ৬টি সহযোগী সংগঠন ও দেশের বাইরে ১৩টি শাখা ও সহযোগী সংগঠন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
যোসেফ ডি কস্তা তার বক্তব্যে এই উদ্যোগের জন্য আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের সভাপতি জেফরী ফারনানডেজ তার বক্তব্যে ফ্রান্সের তুলুজে শহর থেকে আগত অতিথিদের অভিনন্দন জানান এবং নিজেদের মাঝে সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের অনুষ্ঠান আরো বেশি করা দরকার বলে তিনি উল্লেখ করেন। তিনি সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ অতিথিদের সাথে নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ সুবর্ণ জয়ন্তীর কেক কাটেন।