সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাহরাইনের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন আল জিজনিয়া সুইমিংপুলের হলরুমে স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাহরাইন নাঈম শাখার উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজনে ২ বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছে। পূজার আয়োজনের জন্য পূজা কমিটিকে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদেরসংগঠনগুলো।

আবহমান বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাহরাইন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম। লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আয়োজক কমিটির মধ্য উপস্থিত ছিলেন। পূজা কমিটির সভাপতি অভিনাশ পাল, পূজা কমিটির প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু হিন্দু রত্ন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি সূত্রধর, পূজা কমিটির সাধারণ সম্পাদক দুলাল, সাংগঠনিক সম্পাদক অনুকুল দেবনাথ দাস, নাঈম শাখার সভাপতি মানিক।

অনুষ্ঠান পরিচালনা লিটন শরমা বিধান মুজুমদার এবং বিষ্ণু পদদেব। অনুষ্ঠানের মধ্যে ছিল মায়ের গান, দলীয় সংগীত, ছোটদের গান, নৃত্য আবৃত্তি ও নাটিকা।
প্রবাসীরা দেশের পূজাকে স্বপ্ন পূরণের মধ্য দিয়ে প্রবাসের মাটিতে পূজা করতে পেরে সবাই আনন্দিত। প্রতিদিন বাহরাইনে বিভিন্ন অঞ্চল থেকে দশ হাজারের ওপর ভক্তদের মিলনমেলা এবং মহাপ্রসাদ এর আয়োজন করা হয়।