আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিনল্যান্ড সফরকালে ইতালি আওয়ামীলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে ফিনল্যান্ড সফর করেছিলেন এম এ রব মিন্টু। ফিনল্যান্ড সফর শেষে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় এবং নৈশভোজ করেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
রোমের ফুড অব রোমা রেস্তোরায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী। এ সময় দীর্ঘ আট মাস পর দেশ থেকে আসা ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, দ্বীন মোহাম্মদ দিনু, রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলীল বন্দুকছি, সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মহি উদ্দিন তফাদর সহ অনেকে ।
রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট ফিনল্যান্ড গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দেওয়ায় রোম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের মধ্যে শত ব্যস্ততার মধ্যে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে ফিনল্যান্ড যাওয়ায় ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু এবং রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইটের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় এমএ রব মিন্টু বলেন, ইতালি প্রবাসীদের জন্য দূতাবাসের স্থায়ী ভবন ক্রয় করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। ইতালি প্রবাসীদের পাসপোর্ট সমস্যা তুলে ধরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে। এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
জাহাঙ্গীর ফরাজী বলেন, রোমের এই দুই নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে ফিনল্যান্ডে শুভেচ্ছা জানানোয় আমাদের আমাদের সম্মান রক্ষা করেছেন। আমি দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।