মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: গত ২৪ এপ্রিল রিয়াদ প্রবাসী জাকির হোসেন পাসপোর্ট নাম্বার -BJ0692064 (দেশের বাড়ি চাঁদপুর, ফরিদগঞ্জ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৌদি আরবের রিয়াদে মারা গেছেন বলে তার প্রবাসী ছোট ভাই শাহ জামান জানান।
মৃত জাকিরের নিকট আত্মীয় শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ ভুঁইয়া বলেন, মৃত জাকির হোসেন এর মরদেহ রিয়াদস্থ সেমুসি হাসপাতালের হিমাগারে রয়েছে। আমরা মৃত জাকির হোসেন এর মরদেহ দেশে নিতে পরিবারের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাস্ট্রদূত গোলাম মসীহ এবং দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করছি। দুতাবাস প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জাকিরের অসহায় পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়াবেন বলেও আশা করছেন তার পরিবার।

তার ঠিকানা মৃত জাকির হোসেন- পিতা আবদুল মমিন খান, মাতা- আংকুরের নেছা, গ্রাম- লক্ষিপুর, পোস্ট- চৌধুরী বাজার, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ড, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। মৃত জাকির হোসেন দীর্ঘ ৩০ বছর রিয়াদে কাজ করছেন, দেশে তার স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে।