রাশেদ কাদের, জর্ডান থেকে: কুমিল্লা জেলর মুরানগর থানার পায়ব গ্রমের দরিদ্র কৃষক আমির হোসাইনের পুরো ৩০ শতাংশ জমির ধান কেটে দিলেন মুরাদগর উপজেলার চেয়াম্যান ডক্টর আহসানুল আলম কিশোর। পায়ব গ্রমের হত দরিদ্র কৃষক আমির হোসেন দির্ঘদিন লকডাউনের জন্য ধান কাটার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না। মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপি চলছে কৃষকদের ধান কাটার উৎসব। সেই নির্দেশনার আলোকে মুরাদনগর উপজেলার চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম কিশোরের নেতৃত্বে সেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতা কর্মিরা কৃষক আমির হোসেনের জমির ধান কেটে বাড়িতে নিয়েগিয়ে মাড়াই করে দেন।

জনাব কিশোর বলেন আমরা কোন ফটোসেশন করার জন্য আসিনি। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ ছিল কৃষকে পরিপূর্ণ সাহায্যে করা। মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার কৃষি অফিসার আলমগীর ভূইয়া, কুমিল্লা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ সোবহান (স্বপন) মুরাদনগর উপজেলার শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া সরকার ও সেচ্ছাসেবক লীগের নেতা ইয়াসিন আরাফাত, আমির নূরুল ইসলাম বিল্লাল।