মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি:এনটিভি সৌদিআরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের মাতা মরহুমা চান বানু মালেক এর আত্মার মাগফেরাত কামনা করে কলতান সংগীত একাডেমি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলতান একাডেমির প্রতিষ্ঠাতা মোমতাজ উল আলম তাজ ও মো: জামশেদ রানার পরিচালনায় দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ আওয়ামীলীগ প্রতিনিধি গাজী সাঈদ, ইঞ্জিনিয়ার আবদুর সবু, ফারুক হোসেন, বিএনপি প্রতিনিধি মিজানুর রহমান কমল, আবদুস সালাম কিরন, আল আমিন ফকির, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্যাডো প্রতিনিধি আরিফুর রহমান কুদ্দুস ,নাজিম উদ্দিন, মিঠু, এনটিভি দর্শক ফোরাম সহ-সভাপতি ওয়াজেদ হোসেন ও মোহামমদ ফয়সাল প্রমুখ।
দোয়া মাহফিলে রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ও গণমাধ্যম এর সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।