প্রবাস মেলা ডেস্ক: ফেইসবুক নিয়ে তারকাদের বিড়ম্বনা নতুন নয়। এবার বিড়ম্বনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সম্প্রতি এই নায়িকার ছবি এবং নাম (Mahiya Mahi) সংবলিত ফেইসবুক পেইজ ভেরিফাইড হয়েছে। মাহির দাবি পেইজটি তার নয়। তাহলে কার? প্রশ্ন করলে মাহি বিস্মিত কণ্ঠে বলেন, ‘আমি জানি না কে বা কারা এই পেইজের সঙ্গে জড়িত।’
এর কারণে আসল ফেসবুক পেজ নিয়ে বিড়ম্বনায় পড়ার পাশাপাশি বিস্মিত হয়েছেন এই তারকা। মাহি বলেন, আমার নামে খোলা ভুয়া পেজ কিভাবে ভেরিফায়েড হলো আমি বুঝতে পারছি না। একটার পর একটা আইডি বন্ধ হয়েছে। এরপর ভুয়া পেজ ভেরিফায়েড হলো, এটা খুব বিরক্তিকর।
এ ঘটনায় আইনী ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে মাহি বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আইনের সহযোগিতা নেয়া উচিৎ। কারণ এই ভুয়া আইডিকেই মানুষ এখন আসল বলে মনে করবে।