মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৭ ডিসেম্বর ২০২০ রাতে সৌদিআরব রিয়াদস্থ বাথা একমাত্র বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার পরিদর্শন এবং ঢাকা মেডিকেল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর মো: নজরুল ইসলাম।
তিনি এর পূর্বে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন, পরে তিনি বাহরাইন বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত হিসাবে যোগদান করেন। রিয়াদে বাংলাদেশি সাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে করোনাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, অল্প খরচে কোভিড-১৯ করোনা পরিক্ষা এবং পিসিআর টেস্ট করে প্রবাসী যাত্রীদের দেশে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আরও বলেন প্রবাসের বুকে দেশিয় সাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকার কারণেই করোনাকালীন সময়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি ঢাকা মেডিকেল সেন্টার প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে সক্ষম হয়েছে, পৃথিবীর সকল দেশেই বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকলে প্রবাসীরা কম খরচে সেবা নিতে পারবে, এই ব্যাপারে প্রবাসে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা উদ্যোগ নিলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সহায়তা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- রিয়াদস্থ একমাত্র বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, সহ ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন আরমান, পরিচালক সাইফুল ইসলাম, সফিক সায়েম, আতিকুর রহমান শিকারী, মো: জাকির হোসেন, পরিচালক (অর্থ) মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ, পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, অহিদুজ্জামান অহিদ, পাবলিক রিলেশন ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম হৃদয় প্রমূখ।
সবশেষে রাষ্ট্রদূত ঢাকা মেডিকেল সেন্টারের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এই সময় ঢাকা মেডিকেল সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।