মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রিয়াদ প্রবাসী কুমিল্লা সোসাইটি’র পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার কুমিল্লা কৃতি সন্তান ডক্টর মো: আবুল হাসানকে হোটেল ডিমোরায় সেন্টারে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রবাসী কুমিল্লা সোসাইটির তথ্য ও মিডিয়া সম্পাদক মো: রুস্তম খান। রিয়াদ প্রবাসী কুমিল্লা সোসাইটি’র সভাপতি আলহাজ্ব মো: নূরুল ইসলাম এর সভাপতিত্বে আরিফুর রহমান টিটু ও এইচ এম আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ্।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী, লাকসাম মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, প্রবাসী কুমিল্লা সোসাইটির উপদেষ্টা সাংবাদিক মো: আবুল বশির সহ কুমিল্লা প্রবাসী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমূখ ।
সভায় বক্তারা বলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান কুমিল্লা জেলা জাহানারা কুটিরের মালিক জাহানারা বেগমের সন্তান। তিনি তার প্রবাসের কর্মময় জীবনে মায়ের আদর্শকে বুকে লালন করে সততার সাথে দীর্ঘ ৫ বছর ইকোনমিক মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। আগামিতেও তিনি সততার সাথে সকল দায়িত্ব পালন করবেন এবং অন্যরাও সততার সাথে জনগণের জন্য কাজ করবেন।