মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রিয়াদ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আবদুল আজিজ মাসুকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ মেহেদী।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, মামুনুর রশিদ, ইব্রাহিম আলী, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কাপ্তান হোসেন, জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রহমান চৌধুরী, মোঃ নাজিম উদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজোনাল ম্যানেজার আমিনুল হক ভুইয়া, বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ আবদুস সালাম, রফিকুল ইসলাম মাহবুব, গোলাম মহী উদ্দিন, এ,টি এম জিয়াউদ্দিন, এম,এ জলিল সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন মাওলানা রেজাউল করিম ।