শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েত সিটির রাজধানী হোটেলে শুক্রবার কুয়েত শাখা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে শুরুতেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ আবু কাউছার এর টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এর প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামীলীগ এর সভাপতি মোঃ সাদেক হোসেন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ভূইয়া, কুয়েত আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক দিনইসলাম মিন্টু, দিদারুল আলম সভাপতি আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কমান্ড, সংগঠনের সহ-সভাপতি মোঃ হান্নান, বৃহত্তর সিলেট আওয়ামীলীগ কুয়েত এর ভারপ্রাপ্ত সভাপতি, আলীমুদ্দিন শামশুল আলম আওয়ামীলীগ নেতা, মনির হোসেন ভারপ্রাপ্ত সভাপতি যুবলীগ কুয়েত শাখা সহ অনেকে।
এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সালাউদ্দিন, ওমর ফারুক নাহিদ, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, শাহাদাৎ হোসেন, হান্নান ভুইয়া, সাব্বির আহমেদ প্রচার সম্পাদক, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক যুবলীগ কুয়েত শাখার সানাউল্লাহ মিলন সহ অনেকে।
কুয়েতের বিভিন্ন অঞ্চলহতে আগত শত শত নেতাকর্মী ও মুসল্লীদের উদ্দেশ্যে সভাপতি আবুল কালাম ও বক্তারা বলেন, দীর্ঘ ১৭বছর স্বেচ্ছাসেবকলীগ সংগঠনটি কুয়েতের মাটিতে আওয়ামী সমর্থকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান সহ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ ও জননেত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার হাতকে আরো শক্তিশালী করে এগিয়ে চলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।
সবশেষে দেশ জাতি সহ সকল মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর ইফতারের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।