মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: দেশের উন্নয়নে দরকার শেখ হাসিনা সরকার -এই স্লোগানকে সামনে রেখে ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার রাতে রিয়াদ যুবলীগের উদ্যোগে কেক কেটে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উদযাপন করা হয়েছে।রিয়াদ যুবলীগের সভাপতি কামাল পাটোয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া ইলিয়াস, আবদুল আজিজ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মো: রফিকুল ইসলাম মাহবুব। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল জলিল রাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন, রিয়াদ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইউসুফ খান, কৃষকলীগের সভাপতি গিয়াসউদ্দিন মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাসার মাতবর, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শ্রমিক লীগের সভাপতি শ্রী বাবুল দাস, সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন, রিয়াদ যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ, শিফা শাখা আওয়ামী পরিষদের সভাপতি আকরাম ফকির সহ রিয়াদ যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন- আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে সবাইকে আওয়ামী সরকারের উন্নয়ন গলো দেশ ও প্রবাসের সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী সরকারের বিকল্প নেই। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।