প্রবাস মেলা ডেস্ক: চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। চলচ্চিত্রে তিনি আন্না হিসেবেই পরিচিত। এ পর্যন্ত আন্না প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন। ঢালিউড চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়িকা বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন। তবে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে বেশ সরব তিনি। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা মেলে তার। আন্নার এখনকার ব্যস্ততা পরিবার ও আন্না’স মেকওভার নিয়ে। নারীদের এগিয়ে নিতে আন্না’স মেকওভার এগিয়ে চলছে র্দুবার গতিতে এমনি মন্তব্য করলেন বাংলা চলচ্চিত্রের মহারথীরা। আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন প্রশিক্ষর্ণাথীদরে মাঝে সনদ বিতরণকালে তারা এসব কথা বলেন অতিথিরা। এসময় অন্যান্য অতিথিবৃন্দ আন্না’স মেকওভারের কর্ণধার চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না’র এমন মহৎ উদ্যেগের প্রশংসা করে বলেন- আন্না তার জায়গা থেকে যে বিশাল কাজটি করে যাচ্ছে তা নিসন্দেহে প্রশংসার দাবিদার। তার এমন কাজে আমরা চলচ্চিত্র অঙ্গণের লোকজন সর্বদা তার পাশে থাকবো। আমাদের সার্বিক সহযোগিতা তার প্রতিষ্ঠানের পাশে থাকবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সমাজের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না’র উদ্যেগে ‘আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন’ ৮ নভেম্বর ২০২৩, বুধবার বাংলাদেশ বিশ্ব সাহিত্য কেন্দ্রের ১০৩ নাম্বার কক্ষে বিকেল ৪ টা থেকে রাত টা পর্যন্ত মোট ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও গুণীজনদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা রহমান, চিত্রনায়িকা নূতন, চিত্রনায়ক ডি এ তায়েব, আওয়ামীলীগ এর নেত্রী মাহবুবা শারমিন মিটু, শিশু শিল্পী টুনটুনি, সঙ্গীত শিল্পী তামান্না হক, রুমানা ইসলাম মুক্তি, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান, মডেল বৃষ্টি, মডেল পুতুল, নাট্যব্যক্তিত্ব ওয়াহিদ মুরাদ, নাট্যব্যক্তিত্ব বাসার আহমেদ, পুলিশ সদস্য প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন- আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন এর কোর্স এডমিন সাগর সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সার্টিফিকেট প্রদান, এ্যাওয়ার্ড প্রদান, নৃত্য, ফ্যাশন শো ইত্যাদি।