মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৫ রাতে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস বরিশাল বাদসাসকে ৬৬ রানে হারিয়ে জয়লাভ করে।
টস জিতে প্রথমে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪ ওভারে ২২০ রান করতে সক্ষম হয়।
জবাবে বরিশাল বাদশাস ২২১ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নেমে ১৫৪ রানে অল উইকেট হারিয়ে পরাজিত হয়।
টানা দ্বিতীয় ম্যাচেও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন চাঁদপুর সুলতানসের আইকনিক ক্রিকেটার তৈমুর মির্জা।
২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চাঁদপুর সুলতানস কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে জয়লাভ করছিলো।
টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম জয়লাভ করায় খেলোয়ার এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী,ফখরুল ইসলাম বিলাস, মাসুদ রানা, মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চিফ অফ মিডিয়া মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, মোঃ জাকির হোসেন, সোহেল আলম হাজী, স্বপন আহমেদ হৃদয়, ইয়াসিন পারভেজ,মোহাম্মদ সোইয়েব, উজ্জ্বল হোসেন, মোবারক হোসেন সহ প্রবাসে বসবাসরত চাঁদপুরের বিপুল সংখ্যক দর্শকরা মাঠের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে চাঁদপুর সুলতানস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। চাঁদপুর সুলতানস জয়লাভ করায় দর্শকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।
৩০ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম নারায়ণগঞ্জ লায়ন্স এর মধ্যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায় রিয়াদ দিরাব ক্রিকেট স্টেডিয়ামে। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
মিডিয়া সাপোর্ট: মোহনা টেলিভিশন, এনটিভি, দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া, প্রবাস মেলা।
খেলা সহযোগিতায়: রাসেল ট্রাভেলস, রিয়াদ লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্স, জান্নাত রেস্টুরেন্ট , গাজী ট্রাভেলস।