মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ২৭ নভেম্বর বুধবার রাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি আরব রিয়াদে বসবাসরত নন রেসিডেন্সিয়াল বাংলাদেশ (NRB) এর উদ্যোগে দূতাবাস চত্বরে মিলনমেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় প্রবাসী উদ্যোক্তাদের সাথে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ সরকারের উন্নয়নের নানান দিক তুলে ধরেন।
মেলায় আগত সকলকে ধন্যবাদ জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান। কবি শাহজান চঞ্চলের সঞ্চালনায় এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল ইংরেজি শাখা, বাংলা শাখার দুটি স্টলে দেশীয় পিঠা, ম্যাগাজিন প্রবাসীদের হাতে তুলে দেন। অপরদিকে প্রবাসের মাটিতে একমাত্র বাংলাদেশী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসীদের যে সেবা দেয়া হয় তা এনআরবি’র প্রোগ্রামে আগত অতিথিদের সামনে উপস্থাপন করা হয়।
সবশেষে রাশেদ আল কারিম সজিবের রচনায় রেমিটেন্স যোদ্ধা নাটকটি রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চায়ন করে।
নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকীর নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন – হৃদয়, টিটু, জামান, নাজিম, পলাশ, সিরাজ, নাঈম, মামিতা, সুমাইয়া, রাহিল, রোনক।মিউজিকে মঞ্জুর আল ইসলাম। লাইট – মোহাম্মদ মানিক, সালাউদ্দিন।
রেমিটেন্স যোদ্ধা নাটকটি মঞ্চস্থ হওয়ার পরে মঞ্চে এসে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও তার সহধর্মিণী সৈয়দা গুলে আরজু নাটকের অভিনয় শিল্পী সহ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।