রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: প্রবাসীদের জনপ্রিয় ম্যাগাজিন প্রবাস মেলা প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি প্রিয় নাম। জর্ডানস্থ বাংলাদেশ দুতাবাস এবং সেখানকার বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর প্রায় প্রতি সংখাতে তুলে ধরে প্রবাস মেলা। বিভিন্ন দেশে কর্মরত রাষ্ট্রদূত, হাইকমিশনার এর কাছে প্রবাস মেলার সৌজন্য কপি পৌঁছে দেয়া হয়। তারই অংশ হিসেবে জর্ডানে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহানের হাতে প্রবাস মেলা তুলে দেন জর্ডানের প্রবাস মেলার প্রতিনিধি জনাব রাশেদ কাদের। এর আগে তিনি দূতাবাসের কর্মকর্তা, কমিউনিটি নেতা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসীদের মাঝে উপহার হিসাবে প্রদান করেন।
রাষ্ট্রদূত নাহিদা সোবহানের হাতে প্রবাস মেলা