জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর লন্ডনের বাকিংহাম প্যালেসের সড়কে শোকাতুর মানুষের ঢল নামে। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন গ্রহণ করতে হবে এটাই চিরন্তন সত্য।

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থানকালে ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার বিকেলে ২য় রানি এলিজাবেথ মারা যান বলে ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার ওয়েস্টমিনিস্টার আবে, সেন্ট পলস ক্যাথেড্রাল ও ওয়িন্ডসর কেসেলে ঘণ্টা বাজানো হয়। রানি ৯৬ বছর বেঁচেছিলেন সে কারণে হাইড পার্ক ও অন্যান্য জায়গায় ৯৬ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়। মৃত্যুর খবর শুনে ক্যাসলের বাইরে ফুল দিয়ে প্রতিনিয়ত রানিকে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ। তার মৃত্যুতে সারা ব্রিটেন সহ সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। অসাধারন এই ২য় রানি এলিজাবেথ ব্রিটেনে তার ৭০ বছর রাজত্তের ইতিহাসে ছিলেন বহু উত্থান পতনের সাক্ষী।