প্রবাস মেলা ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে দুই বছরের জন্য নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রিয়াজুল ইসলাম বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
দাবি পূরণের আশ্বাস, চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতদাবি পূরণের আশ্বাস, চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
এর আগে গেলো ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদের জন্য সদস্য (পরিকল্পনা) শাখায় নিয়োগ দেয় সরকার। পাশাপাশি তিনি প্রকৌশলীদের সংগঠন আইইবির সভাপতির দায়িত্ব পালন করছেন। চুক্তিভিত্তিক নিয়োগের চার মাসের মাথায় তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।