হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আগামী ৯ জুন, রোববার নিউইয়র্কের শোটাইম মিউজিক ঈদ CRUISE PARTY । এদিন বিকাল ৫ টায় ফ্লাশিংয়ের ওয়াল্ডস ফেয়ার মেরিনা ঘাট থেকে ছেড়ে যাবে বিলাশবহুল স্কাইলিংক জাহাজ। ইস্ট রিভার হয়ে হার্ডসন ঘুরে স্কাইলিং রাত ১০ টায় আবারো ফিরে আসবে ওয়াল্ডস ফেয়ার মেরিনা ঘাটে।
শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, RIVER CRUISE A থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী রানো নেওয়াজ, তনিমা হাদী, শাহ মাহবুব, রোকসানা মির্জা ও সেলিম ইব্রাহীম। রিভারক্রুজের প্রধান অতিথি এনওআই ইন্স্যুরেন্সের কর্ণধার শাহনেওয়াজ। উদ্বোধন করবেন চৌধুরী সারওয়ার হাসান এমডি। গ্র্যান্ড স্পন্সর মেগা রিয়েলিটির কর্ণধার মঈনুল ইসলাম। পাওয়ার্ডবাই ক্যাপিটেল কিং ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল এর রাকিবুল হাসান। রিভারক্রুজের আহবায়ক গোলাম এন হায়দার মুকুট ও সদস্য সচিব মফিজুল ইসলাম রুমি। রিভারক্রুজে রয়েছে DINNER & আকর্ষণীয় র্যাফেল ড্র। টিকিট এডাল্ট ৫০ ডলার, ভিআইপি ১০০ ডলার ও চাইল্ড ৩০ ডলার। টিকিট পাওয়া যাবে খামার বাড়ী ও সূচনা গ্রোসারি-ব্রুকলিন, তানিয়া বিউটি সেলুন ব্রঙ্কস, আপনার ফার্মেসি-জ্যামাইকা। র্যাফেল ড্রতে থাকবে বিমান টিকিট, ল্যাপটপ, আইপড ও এলসিডি টিভি।