হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ থেকে লোকাল ব্যাংক কার্ড ব্যবহার করে যেকোনো আন্তর্জাতিক ই কমার্স সাইট, যেমন আমাজন, ইবে, সেফোরা, ওয়ালমার্ট থেকে পণ্য কেনাকাটা করা এবং আন্তর্জাতিক শিপিং সুবিধায় বাংলাদেশে পণ্য ডেলিভারি পাওয়ার সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন স্টোর শপএনহল এর উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পররাষ্ট মন্ত্রী ডঃ এ কে আবদুল মোমেন এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।
২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক এর লাগুয়ার্দিয়া মারয়ট হোটেল এ এক বর্ণাঢ্য অনুষ্ঠান এর মাধ্যমে এই অনলাইন স্টোর এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপএনহল এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ এ কাদের ভূইয়াঁ শিশির, বেসিস এর প্রেসিডেন্ট সাইদ আলমাস, এক্স পার্লামেন্ট মেম্বার সাবিনা আকতার তুহিন, বিকেএসপি ওভারসিস এসোসিয়েশন এর এক্স প্রেসিডেন্ট জেড আর খান কাকন সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাতা শিশির বলেন, আমরা যারা আমেরিকা বসবাস করি, প্রায়ই বাংলাদেশ থেকে আমাদের নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা অনুরোধ করে, বিভিন্ন রকম পণ্য কিনে বাংলাদেশে পাঠানোর জন্য, কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশি ব্যাংক কার্ড ব্যাবহার করে আমেরিকান আমাজন ইবে অথবা অন্য কোনো আন্তর্জাতিক অনলাইন স্টোর থেকে পণ্য কিনতে পারেন না, এর থেকে বড় সমস্যা হলো এই সমস্ত অনলাইন স্টোর গুলির আন্তর্জাতিক শিপিং নেই. এই সমস্ত চিন্তা করে আমি আমার সুপারভাইসর হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর সাবিরুদ্দিন মির্জার সাথে কথা বলি , পাশাপাশি আমেরিকার বিভিন্ন সফটওয়্যার ডেভেলপারদের সাথে আলোচনা করি. অতপর প্রায় ৩০ জন এর একটি টীম করে গত ৬ মাস নিরলস প্ররিস্রম করে আজকের শপএনহল এর সফটওয়্যার দাঁড় করিয়েছি. আমি এই দীর্ঘ যাত্রায় প্রথমে ধন্যবাদ দিতে চাই গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এ রূপদান করেছেন এবং এই ডিজিটালাইজেশন এর কারণে আজ বাংলাদেশকে আমরা আমেরিকার মুল ধারার সাথে সেতুবন্ধনে আবদ্ধ করতে পেরেছি।