হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত জাতিসংঘের সামনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত বিক্ষোভে শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভপতি মোঃ মোস্তাক আহমদ, ওয়াহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমান, রিয়াজ উদ্দিন মান্নান, কে.এম. মোক্তাদের হাসান শামীম, মোফাজ্জল হোসেন, মোঃ হারুন অর রশিদ চৌধুরী, মাহবুবুর রহমান মিঠু, রুহুল আমিন, মোঃ পাভেল মিয়া, মোঃ সাইফুল ইসলাম মিলন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোছাঃ রিনা খান, মোঃ আলম আলম, মোঃ আলম, মোসলে উদ্দিন মুসা, মোঃ শাহজাহান সাজু, মোঃ মেজবাহ উদ্দীন, মোঃ আবু সালেহ, মোঃ রাউফুল ইসলাম খান, ইউসুফ আলী তালুকদার, মোঃ মাসুম, আব্দুর রহিম, মোঃ মনির, মোঃ কামাল হোসেন, মোঃ নুরুর নবী চৌধুরী, আমির আফতাব, আরিফুল ইসলাম তুহিন, ফয়সল হোসেন, প্রমুখ।
এছাড়া জসিম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় জাসাস এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, ঝালকাঠি জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম শিকদার, ড্যাপ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক পাপ্পু ভাই ও রফিকুল ইসলাম ডলার, আমিনুল ইসলাম খোকন, দেওয়ান কাউসার প্রমুখ এ বিক্ষোভে উপস্থিত ছিলেন।