প্রবাস মেলা ডেস্ক: নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নারী ফ্লোরিডার উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরি ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানান।

২৪ অক্টোবর ২০২১, রবিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ফ্লোরিডার সভাপতি সোনিয়া মান্নান খান। প্রধান অতিথি ছিলেন ফ্লোরিডার বাংলাদেশ কনস্যাল জেনারেল এলিজা সুলতানা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট পাম বিচ ডেমোক্রাট পার্টি প্রেসিডেন্ট টেরি রেজো। এসময় আরও বক্তব্য রাখেন কংগ্রেস প্রার্থী সাইলা মেক করমিক, সেফটি ডিপার্টমেন্টের বেগম খাতুন, ক্লাওয়ার্ড কাউন্টি কমিশনার ও কংগ্রেস প্রার্থী ডেল হলনেস।

উল্লেখ্য, নারী ফ্লোরিডা একটি সেবামূলক সংগঠন। এই সংগঠন নারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।