হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামীলীগ নেতা ওয়ালী হোসেইন এর আয়োজনে ও সাঈদ হাসনাইনের পরিচালনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ওজন পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১ম বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি কমিউনিটি থেকে অংশগ্রহণ করেন এই টুর্ণামেন্টে ১৮টি দল, অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্ট প্রায় হাজারখানেক দর্শকের সমাগম ঘটে। ফুটবল টুর্নামেন্ট নিউইয়র্কের ওজন পার্কের সাউদার্ন ফিল্ডে সকাল ১০টা থেকে বিকাল ৭টা পর্যন্ত পাশাপাশি দুইটি মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডা: মাসুদুল হাসান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা-এর সাবেক সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের গণসংযোগ সম্পাদক কাজী কয়েছ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ , শিল্প ও বাণিজ্যিক সম্পাদক ফরিদ আলম, কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, কমিউনিটি নেতা গৌছ খান আওয়ামীলীগ নেতা ও কমিউনিটি একটিভিস্ট খাইরুল কবির খোকন, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মোহাম্মদ আলম, আবদুস সালাম প্রমূখ।
টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান উবায়া সি ক্লাব এবং রানার আপ ফেন্ডস ইউনাইটেড ক্লাব, সর্বোচ্চ গোলদাতা উবায়া সি সংঘের বাবলু, চ্যাম্পিয়ান ও রানার আপ ট্রপি ছাড়াও আরও ৭ জনকে বিশেষ পুরস্কারের পুরুস্কৃত করা হয়।

এছাড়া টুর্ণামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা: মোহাম্মদ আলী মানিক, কাজি কয়েছ, ডা: মাকসুদুল হাসান, ডা: রবি আলম, সামসুল আবেদিন, মিসবাহ আহমদ, ফরিদ আলম, মন্জুর চৌধুরী, ওমর ফারুক, হূমায়ুন আহমেদ চৌধুরী, ইফজাল চৌধুরী, মাহমুদুর রহমান (জর্জিয়া), দেওয়ান বজলু চৌধুরী।
টুর্ণামেন্টের কর্ণধার ওয়ালী হোসেইন আগত দর্শক, অতিথি, প্রত্যকটি দলের কর্মকর্তা, খেলোয়াড়দের এবং আগত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।