হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার হাতে প্রবাস মেলা’র প্রিন্ট কপি। ২৬ অক্টোবর ২০১৯ শনিবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর ৭ম সম্মেলন এর একফাঁকে অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি মজিনা’র হাতে ম্যাগাজিন তুলে দেন প্রবাস মেলা’র নিউইয়র্ক যুক্তরাষ্ট্র প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী হাকিকুল ইসলাম খোকন।
এ সময় ড্যান ডব্লিউ মজিনা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মুখপত্রের ভূমিকা রাখায় প্রবাস মেলা’র কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং পত্রিকার উত্তেরোত্তর সাফল্য কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।