প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনের লুটন শহরে বসবারত হাজী আব্দুল হাসেমের (টনু মিয়া) সহধর্মিণী, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদের মা মারা গেছেন।
সোমবার লুটনের একটি হাসপাতালে তিনি মারা যান।
বুধবার বাদ যোহর লুটনের বাড়ি পার্ক জামে মসজিদে মরহুমার জানাজা শেষে দাফন করা হয়।
মৌলভীবাজারের সন্তান শামীম আহমেদ তার মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার মায়ের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’
এদিকে, শামীম আহমেদের মায়ের মৃত্যুতে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।
শোক বার্তায় তারা মরহুমার পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।