প্রবাস মেলা ডেস্ক: নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু পরিচালিত তুমুল জনপ্রিয় কমেডি নাটক ‘হাড়কিপটে’যারা দেখেছেন, তাদের কাছে রোমানা স্বর্ণার মুখটি বেশ পরিচিত। ২০০৬ সালের শেষের দিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে আসেন তিনি। এখনো নাটক, সিনেমা, মডেলিং এবং ওয়েব সিরিজে কাজ করার মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন স্বর্ণা।
জনপ্রিয় এই অভিনেত্রী বুধবার সন্ধ্যায় এসেছিলেন পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে। কথা বলেছেন মিডিয়ায় তার দীর্ঘ দিনের পথচলায় দর্শকদের ভালোবাসা এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জগুলো নিয়ে।
বর্তমানে করোনাকালে মিডিয়ায় তেমন ব্যস্ততা না থাকলেও বেছে বেছে কিছু কাজ করে যাচ্ছেন তিনি।
নতুন বছরের জন্য রোমানা সাত পর্বেও ‘ভাইরাল ভিডিও’নামে একটি নাটকে কাজ করেছেন। যেটি শিগগরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন।
শেষে পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজুর সাথে ফটোসেশনে অংশ নেন রোমানা স্বর্ণা।