রাসলে আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: যুক্তরাজ্য প্রবাসী ইউনিভার্সিটি অব ওয়েস্ট স্কটল্যান্ড এর প্রাক্তন কৃতি ছাত্র রাসেল আহমেদ এর সংক্ষিপ্ত সফরে ফ্রান্সে আগমণ উপলক্ষে ফ্রান্সে বসবাসরত ভাটেরাবাসী, কুলাউড়া, মৌলভীবাজার এর উদ্যোগে রাসেল আহমেদ কে সংবর্ধনা দেয়া হয়।

জয়নাল আবেদীন সিদ্দিকী মানিকের সভাপতিত্বে ও সাইদুর রহমান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী সালেহ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিক্ষাবিদ রাজনুল আমিন, বাচ্চু মিয়া সিদ্দিকী, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের উপদেষ্টা খায়রুল আমিন খসরু, শিক্ষাবিদ আলাল খান, ফ্রান্স আওয়ামীলীগ নেতা হাসান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন কয়েছ আহমেদ, আবুল খয়ের, সিদ্দিকী,লায়েছ আহমদ, সাবেক ছাত্রনেতা হাফিজ জামাল আহমদ, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান খান, সাবেক ছাত্রনেতা নাজমুল কোরেশি, সাবেক ছাত্রনেতা শাহ আব্দুল আজিজ জায়েদ, জসিম সিদ্দিকী, ইয়াসিন আলী তালুকদার, সাবেক ছাত্রনেতা শেখ মিনহাজুল হাসান, সৈয়দ কালাম, রুপুল তালুকদার, ইরা সিদ্দিকী, লোকমান মিয়া, শাহ আব্দুল আল মারুফ সহ আরও অনেকে।
এ সময় সংবর্ধিত অতিথি রাসেল আহমেদ বক্তব্যে বলেন, ভাটেরাবাসী ফ্রান্স লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে যেভাবে সুনাম অর্জন করছেন তা সত্যিই গর্ব করার বিষয়। তিনি ফ্রান্স প্রবাসী বাটেরা বাসির সকলকে আহ্বান জানান সকলে যেন একত্রিত হয়ে প্রবাসীদের এক অপরের সুখ দুখে এগিয়ে আসে বাংলাদেশের ভাবমূর্তি যেন বিদেশের মাটিতে উজ্জ্বল হয় সেই লক্ষ্য নিয়ে কাজ করতে। পরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষে রাসেল আহমেদ ও তার পরিবারের জন্য দোয়া করা হয় এবং পরে এক নৈশভোজে আয়োজন করা হয়।