মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলামের রোগমুক্তি কামনায় দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: রাজা মল্লিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমান আফতাবের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক সিরাজুল হক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আসলামুল ইসলাম অনা, দুবাই জনতা ব্যাংকের কর্মকর্তা রিয়াদ হাসান, মহিউল করিম আশিক, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সোহেল ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বরিশাল বিভাগের বিভিন্ন প্রবাসীরা উপস্থিত ছিলেন।
পরে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: শাহজাহান।