জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রবাসে বাংলাদেশিদের কাজের প্রশংসা যেমন কম নয় তেমনি এ প্রজন্মের সন্তানদের প্রশংসা করার যোগ্যতাও কম নয় যা বিভিন্ন মিডিয়াতে প্রায় সময় দেখা যায়। এমনি এক বাংলাদেশি শিক্ষার্থী রামিম উদ্দিন, যিনি ইতালি থেকে যুক্তরাজ্যে পড়তে এসেছেন।
বাবা-মা’র একমাত্র সন্তান রামিম উদ্দিন (বাবা জসিম উদ্দিন এবং মা আক্তার জাকিয়া) ১৫ জানুয়ারি ১৯৯৬ ইতালির রোমে জন্মগ্রহণ এবং তার জীবনের বেশিরভাগ সময় কাটে ইতালির রোম শহরে। বিশেষ করে প্রথম বিশ বছর। রামিম বলেন, ইতালিতে আমার শিক্ষার বিকাশের সুযোগ হয় যথাক্রমে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় এবং রোমের ফেডেরিকো ক্যাফে কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধ্যয়ন করি এবং ৯৫% পেয়ে একটি চূড়ান্ত গ্রেড অর্জন করে কোর্সটি শেষ করি।

কলেজে তার শেষ বর্ষের সময় ইন্টার্ন হিসাবে কাজ করার সুযোগ পায় যা সামনে এবং পিছনে বিকাশকারী উভয় হিসাবে সফটল্যাব ফার্ম যা তাকে আইটি ক্ষেত্রে কিছু কাজের অভিজ্ঞতায় সহযোগিতা হয়।
তবে সপ্ন পুরনে বাবা মা’র ইচ্ছায় বাবা জসিম উদ্দিন এরপর লন্ডনে এসে আত্মীয়স্বজন ও বন্ধু মহলের সহযোগিতায় বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে দেখেন। তাছাড়া ডিপ্লোমার পরে ২০১৬’র ফেব্রুয়ারিতে লন্ডনে এসে রামিম উদ্দিন অবস্থান করে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication’s Technologies)নিয়ে ভর্তি হয়।
বাবা মা’র প্রবাস জীবনের সুন্দর ও সার্থক স্বপ্নকে সফল করার প্রচেষ্টা করে এবং ২০১৬-২০১৯ শিক্ষাবর্ষে বিসিএসসি (BCSC FIRST CLASS) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে সে আনন্দিত।

এ সময় তাকে তার ভবিষ্যৎ অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে বলেন, তার জন্ম ইতালিতে যেহেতু বাবা মা’র দেশ বাংলাদেশ ইউকেতে অথবা যেকোন দেশেই হোক তার স্কিল নিয়ে বড় কোন কোম্পানিতে ভালো জব করে বাবা মা’কে নিয়ে একসাথে থাকবে। এবং জীবনের এমন কোন ভালো সুযোগ পেলে দেশের জন্য এবং দেশের মানুষের উপকার করতে চায় রামিম উদ্দিন।