ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: চাঁদপুর জেলা যুবদলের সম্মানিত সভাপতি মরহুম মোফাজ্জল হোসেন চান্দুর স্বরণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলজিয়াম শাখার উদ্যোগে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অথিতি ছিলেন বেলজিয়াম বিএনপি’র সভাপতি সাজা আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান লিটন (সহ সভাপতি) ইকবাল হোসেন বাবু (সাধারণ সম্পাদক) বেলজিয়াম বিএনপি।
বেলজিয়াম যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল হক বাবু বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোহাম্মদ বাবু।
সংক্ষিপ্ত ব্যক্তব রাখেন সংগঠনের সহ সভাপতি আক্কাছ মিয়া, সহ সাধারণ সম্পাদক লিটন হাসান, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, যুবদলের সদস্য জসিম উদ্দিন, শরিফ, মনির হোসেন, হারুন মিয়া, শাখাওয়াত রাফি, সাইফ উদ্দীন ইরান।
এছাড়া উপস্থিত ছিলেন হোসাইন ওমর ফারুক যুবদল, কাকন গাজী, রাসেল আহামেদ, আজমল হোসেন, মানিক মোল্লা, আসলাম হোসেন প্রমুখ ।