প্রবাস মেলা ডেস্ক: ১৯ অক্টোবর শনিবার দিনব্যাপী মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের সৌজন্যে ঈগলু আইসক্রীম বিতরণ করা হয়েছে।
মাহবুব হোসেনের পারিবারিক কবরস্থানে তার পিতামাতার কবর জিয়ারত শেষে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বল্লাল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ঈগলু আইসক্রীম বিতরণ করা হয়। এসময় আসক্রীম পেয়ে ছাত্র-ছাত্রীরা যারপরনাই আনন্দিত হয়।
এলাকাবাসীরা জানান, ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যত প্রজন্মের কর্ণধার । কোমল ও শীতল হৃদয়ের আইসক্রীমের ঠান্ডা ছোঁয়া মনমানসিকতা শান্ত মেজাজে চলে আসে। ঠান্ডা মেজাজে শীতল পরিবেশে লেখাপড়া শেখার আনন্দের ধারায় বহ্নিশিখা। তারা অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের এ উদ্যোগকে অভিনন্দন জানান।

লেখাপড়া করে মানুষ হয়ে প্রতিটি ছাত্রছাত্রী যেন ভবিষ্যতে এভাবে বিভিন্ন সমাজকর্মে অবদান রাখতে পারে এমন মহান উদ্দেশ্যকে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে এ কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী জুবায়দা নাজনীন চৌধুরী, সাংবাদিক মো: জীবন, মো: খালেদ চৌধুরী, শেখ আলী আকবর, মো: রুবেল, মো: টিটু, মো: সুজন বেপারী, মো: লিটন মাহমুদ, মো: সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, সেন্টু, শাকিব প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ ও স্থানীয় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা করেন।