ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৪ দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে (৬২/৩, পুরানা পল্টন, ঢাকা) ‘মুজিববর্ষ ট্রাস্ট ব্যাংক ১৮তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২০’ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো: এনায়েত উল্ল্যাহ্, ওএসসিপ, বিএসপি এসডিইউ পিএসসি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।