রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা প্যারিসের অভারভিলা বাংলাদেশি কমিউনিটি মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ফ্রান্সে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিলুর রহমান মিয়া, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রধান মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি সুনাম উদ্দিন খালেক, কমিউনিটি নেতা মিজান চৌধুরী মিন্টু, সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন ,শাহীন আরমান চৌধুরী, ক্রীড়া সংগঠক রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, সাবেক সভাপতি আবু তাহের দুলাল, সাংবাদিক অধ্যাপক অপু আলম, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, অল ইউরোপিয়ান প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে মোনাজাতে মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত সপ্তাহে সিলেটের ওয়েসিস মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, ৩মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন।