হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের মূলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের এক সভা বেসাইডের বরবরন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভা উপস্থাপনা করেন সিডিসি’র প্রেসিডন্ট চাক এ্যাপিলিয়ন। মূল বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৯ এর কাউন্সিলম্যান পল এ ভ্যালন।
অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এসেম্বলির এযাসেমলীম্যা এড ব্লনষ্টিন, ব্রুকলিন বোরোচাষ বর্প্রসিডন্ট এরিক এডামস ও সিডিসি’র মেম্বারশীপ সেক্রেটারী মেলানী শাহ। এতে সিডিসি’র দুই বাংলাদেশী বোর্ড অব ট্রাস্টি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং দেলওয়ার মানিকসহ প্রায় ষাটজন অতিথি।
সভার এক পর্যায়ে অনুষ্ঠানের অন্যতম ব্যক্তিত্ব নিকোল এ ব্রজনেস্কির হাতে প্রবাস মেলার কপি তুলে দেন প্রবাস মেলা’র সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। কপি পাওয়ার পর প্রবাস মেলা কর্তৃপক্ষ ও সংশিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের গুরুত্বপূর্ণ খবরাখবর ও প্রবাসীদের নানা সমস্যার সমাধানে পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মনে করেন। তবে তা হতে হবে প্রবাস ও দেশের মেলবন্ধনের মাধ্যমে। মেলবন্ধন তৈরীতে প্রবাস মেলা প্রবাসীগণের সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখলে দেশের ও প্রবাসের সকলেই উপকৃত হবে বলে এটর্ণি এট ল
নিকোল এ ব্রজনেস্কির মনে করেন। তিনি বাংলাদেশের প্রবাসীদের মধ্যে পত্রিকাটির বহুল প্রচার কামনা করেন।