হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা ন্যাশানাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ৬৯ এর গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট মোজাম্মেলহক খান রতন ২২ ডিসেম্বর ২০২০, সোমবার রাত ১.৩০টায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)।

তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহিদুল আলম শহীদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।